বোরো ধানের সবুজ রঙের চাদর বিছানো মাঠ-ঘাট
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৮ মার্চ ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বোরো ধানের সবুজ রঙের চাদর বিছানো এখন জয়পুরহাটের মাঠ-ঘাট। বর্তমানে বোরো’র উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলার কৃষকরা বোরো ধানের লাগানো চারা গুলোর নিবিড় পরিচর্যা করছেন কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে চলতি ২০২২-২০২৩ নিবিড় বার্ষিক ফসল চাষ মৌসুমে জেলায় এবার ৬৯ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ৬১ হাজার ৯শ’ হেক্টর ও হাইব্রিড জাতের রয়েছে ৭ হাজার ৮৫০ হেক্টর জমি। এতে বোরো চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৮২ হাজার ৬৮৬ মে.টন। উপজেলা ভিত্তিক বোরো চাষের লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে সদর উপজেলায় ১৬ হাজার ৮১০ হেক্টর, পাঁচবিবিতে ১৯ হাজার ৯৯৫ হেক্টর, আক্কেলপুরে ১০ হাজার ৩৫০ হেক্টর, ক্ষেতলালে ১০ হাজার ৫শ’ হেক্টর এবং কালাই উপজেলায় ১২ হাজার ৯৫ হেক্টর জমিতে। বোরো চাষ সফল করতে উচ্চ ফলন শীল (উফশী) জাতের ৩ হাজার ৩৭৮ হেক্টর ও হাইব্রিড জাতের ৪০ হেক্টর জমিতে আদর্শ বীজতলা তৈরি করা হয় স্থানীয় কৃষি বিভাগের তত্বাবধানে ।
জেলায় বোরো ধান চাষ সফল করতে স্থানীয় কৃষি বিভাগ সারের চাহিদা ও মজুদ নিশ্চিত করেছে। এর মধ্যে রয়েছে ইউরিয়া ২০ হাজার ৭২০ মেট্রিক টন, টিএসপি ১৪ হাজার ৪শ’ মেট্রিক টন, এমওপি ৯ হাজার ৫৭৬ মেট্রিক টন, জিপসাম ৯ হাজার মেট্রিক টন ও জিংক সার ৭৯২ মেট্রিক টন। বিএডিসি (বীজ) কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ সরবরাহের ব্যবস্থা করেছে। বে-সরকারি সংস্থা গুলোর পাশাপাশি স্থানীয় ব্যাংক বিশেষ করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বোরো চাষ সফল করতে কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।
জেলায় বোরো চাষ সফল করতে ক্ষেতে মালচিং পদ্ধতির ব্যবহার করাসহ কৃষক মাঠ স্কুলের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উপকরণ সরবরাহ করা হচ্ছে বলে বাসস’কে জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোছা: রাহেলা পারভীন।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

